হোম > জাতীয়

দুদু মিঞাকে স্মরণ করে যা বললেন সাদিক কায়েম

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ব্রিটিশ, পাক-ভারতের শোষণ-দুঃশাসন আর আগ্রাসন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে জেঁকে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন—এই দীর্ঘ মুক্তি সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার পথে এক ধারাবাহিক বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন দুদু মিঞা।

বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ব্রিটিশ, পাক-ভারতের শোষণ-দুঃশাসন আর আগ্রাসন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে জেঁকে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন—এই দীর্ঘ মুক্তি সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার পথে এক ধারাবাহিক বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন দুদু মিঞা।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি এই অকুতোভয় যোদ্ধাকে, যার সংগ্রামী জীবন আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে সাহস, উদ্দীপনা ও দিকনির্দেশনা যুগিয়েছে।

দুদু মিঞা শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন তা নয়, তিনি ছিলেন এক বিপ্লবী ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক। নেতৃত্বহীন পিছিয়ে পড়া বাংলাদেশী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তিনি নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছিলেন। এ আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীকালে স্বাধীনতার স্বপ্ন তীব্র হতে থাকে।

মৃত্যুদিবসে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব তাঁকে আখিরাতে সম্মানিত করুন। শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ইতিহাসে চিরকাল বুলন্দ থাকুক তাঁর নাম।’

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা