হোম > জাতীয়

মেডিকেল শিক্ষকদের জন্য সুখবর

স্টাফ রিপোর্টার

দেশের চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণে সব সরকারি মেডিকেল কলেজে বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। ৮টি বেসিক সাবজেক্ট ছাড়াও আরও দুটি বিষয়ের শিক্ষকদের ক্ষেত্রেও এই প্রণোদনা কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন দুটিতে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ সই করেছেন।

বিভাগগুলো হল- অ্যানাটমি, ফিজিওলজি এবং ফার্মাকোলজি বিভাগ। এ ছাড়া ৩৭টি সরকারি মেডিক্যাল ও একটি ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের ১০ বিভাগের শিক্ষকরা পাবেন এই প্রণোদনা।

এর মধ্যে ৮টি বেসিক সাবজেক্ট হল-এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি। ভাইরোলজি ও এনেস্থেসিওলজি বিষয় বেসিক সাবজেক্ট না হলেও নন-প্র্যাকটিসিং হওয়ায় এ সুবিধার আওতায় আসবেন তারা।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্তে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫ সেপ্টেম্বর স্মারকে মঞ্জুরকৃত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী ৩টি সাবজেক্টে পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা দেয়া হলো।”

ভারতে সত্য সাধু ওরফে শাহবাগী ব্লগার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

এস আলমের সঙ্গে সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে সর্বোচ্চ তাপমাত্রা কবে, কোথায়, কত ছিল?

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

তিন জেলায় নতুন এসপি