হোম > জাতীয়

জবাবদিহিতা ছাড়া যেকোনো উন্নয়ন ক্ষণস্থায়ী: ড. ইউনূস

আতিকুর রহমান নগরী

জবাবদিহি ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বাংলায় ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে, জবাবদিহি ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির ওপরই চাপ বাড়ায় তা নয়, জনগণের কোনো কল্যাণও করে না।

ড. ইউনূস বলেন, দেশের পাচার হওয়া শত শত কোটি ডলারের অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা নিরলস এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হব না। যেসব দেশ ও প্রতিষ্ঠান এ পাচার করা সম্পদ গচ্ছিত রাখার সুযোগ দিচ্ছে, তারা যেন এই অপরাধের শরিক না হয়—সেই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে