হোম > জাতীয়

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে হেফাজত নেতারা আশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে আমরা আশা করি।

হেফাজত নেতারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করবেন। রাজনৈতিক সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধন তৈরি করতে উদ্যোগী হবেন। আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হয়ে কাজ করবেন।

আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্বপালন করতে পারেন।

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ-এর প্রেসের সামনে দুই ককটেল নিক্ষেপ

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী