হোম > জাতীয়

অপরিবর্তিত থাকছে করপোরেট কর হার ভবিষ্যতে কমানোর প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার

আগামী অর্থবছরে করপোরেট করহারে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। চলতি অর্থবছরে করপোরেট খাতে যে হার বিদ্যমান রয়েছে আগামী অর্থবছরে সেটিই কার্যকর থাকবে।

করপোরেট করহারে পরিবর্তন না করার বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নীতিগত ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর হারের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

তবে আগামী অর্থবছরে করপোরটে করহারে পরিবর্তন না হলেও আগামীতে এটি কমিয়ে আনার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করে ধীরে ধীরে করপোরেট কর হার কমিয়ে আনার চেষ্টা করা হবে ।

এদিকে করপোরেট কর হার অপরিবর্তিত রাখলেও কর ব্যবস্থাপনা সহজ ও ব্যবসাবান্ধব করার ওপর জোর দিয়েছেন।

অর্থমন্ত্রী কয়েকটি বিশেষ ক্ষেত্রে কর হার কমানো বা মওকুফের প্রস্তাব করেছেন।

স্টার্টআপ ও প্রযুক্তি-নির্ভর ব্যবসা: তারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি-নির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ।

এসএমই ও নারী উদ্যোক্তা: এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি: সোলার বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে ২০৩৫ সাল পর্যন্ত শূন্য শতাংশ কর হারের প্রস্তাব করা হয়েছে ।

ভোজ্যতেল উৎপাদন: দেশীয় বীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন ব্যবসার জন্য প্রথম ৫ বছর সম্পূর্ণ এবং পরবর্তী ৫ বছর আংশিক কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবায় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

জুলাই শহীদ-আহতদের আবাসনে ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১৮৫৭

কমছে মোবাইলের দাম ও কলরেট

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা