হোম > জাতীয়

মাদ্রাসা পরিদর্শন জোরদারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান যথাযথভাবে পরিদর্শনের আওতায় আসছে না। এ কারণে মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাতেও কমন বিষয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের পরিকল্পনা রয়েছে।”

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্নফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর মন্তব্যে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

সভায় তিনি আরও বলেন, যারা প্রশ্নফাঁস নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আটক করা হবে।

মতবিনিময় সভার শুরুতে মন্ত্রী সংশ্লিষ্ট কলেজগুলোর ফলাফল বিষয়ে অধ্যক্ষদের মতামত শোনেন এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রতিশোধ নয়, আমরা গুমের বিচার চাই: ইলিয়াস আলীর স্ত্রী

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭০০ ছাড়ালো

আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা