হোম > জাতীয়

ডাকসু ইস্যুতে শেষ মুহূর্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবেন সাধারণ শিক্ষার্থীরা

জুলাই ঐক্যের বিবৃতি

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন ছাত্রসংগঠন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভারতীয় এজেন্টরা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে জুলাই ঐক্য।

সংগঠনটি আরও বলেছে, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে; একইভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ফলাফল নিয়ে নতুন নেতৃত্বকে গ্রহণ করে নেবেন তারা।

চব্বিশের গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য মনে করে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠভাবে ডাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে; যা আগামী দিনের ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনে মডেল হিসেবে থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সহযোগী সাংবাদিক সংগঠনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ করেছে জুলাই ঐক্য। যেখানে প্রতিটি কেন্দ্র দু-একটি কথিত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে।

ভোট গ্রহণ শেষে বিভিন্ন মাধ্যম জুলাই ঐক্য জানতে পেড়েছে, পরাজয় নিশ্চিত জেনে কিছু কিছু প্রার্থী ফলাফল প্রত্যাখান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জুলাই ঐক্য মনে করে, এসব কাজ করে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আধিপত্যবাদ যেভাবে হাসিনার মতো স্বৈরাচারকে তৈরি করেছিল তারাই বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করতে চায়। ডাকসুর ভোট গ্রহণ বানচাল করতে না পাড়লেও ভারতপন্থিরা ফলাফল বয়কট কিংবা কথিত অপ্রমাণিত অভিযোগ সমানে এনে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই নির্বাচনের ফলাফল বানচালের মধ্য দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করাতে চায় ভারতপন্থিরা।

জুলাই ঐক্য চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল; সবসময় পাশে থাকবে। ডাকসুর সুষ্ঠু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিদেশি এজেন্সি এবং বাম বা যে কোনো ভারতপন্থি দল বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তা মোকাবিলা করা হবে।

আমরা দেখতে পারছি, আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করেছে। জুলাই ঐক্য মনে করে, এসব অবস্থান ডাকসুর শান্তিপূর্ণ পরিবেশকে শেষ সময়ে হুমকির মুখে ফেলতে পারে। তাই প্রশাসনকে দ্রুত কঠোরভাবে এসব অবস্থানকারীদের দমন করতে হবে। অন্যথায় কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হলে সকল দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই বহন করতে হবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ