হোম > জাতীয়

পূর্ণমন্ত্রী হয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ মিল্লাত

স্টাফ রিপোর্টার

রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আমার দেশ

আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সঙ্গে তা পালন করব। যেভাবে শপথ পালন করলাম, সেভাবেই দায়িত্ব পালন করব। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি বলেন রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে পদোন্নতি পেলেন রশিদুজ্জামান মিল্লাত।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন দায়িত্ব পালনে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন মিল্লাত। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হোক না কেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে টাইম টু টাইম—যাই জানতে চান না কেন, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের বিষয়ে—আমি আপনাদের সব বলব।’

এর আগে সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় এই রদবদল ও সম্প্রসারণ করা হলো। নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে।

নতুন মন্ত্রী হিসেবে রশিদুজ্জামান মিল্লাতের পাশাপাশি শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।

মন্ত্রিসভায় রদবদলের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসছে। ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এবং আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা জানা গেছে। অন্যদিকে রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে উন্নীত করা হয়েছে।

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার