হোম > জাতীয়

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শ্বাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর রাত ৩ টা ৪৫ মিনিট বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে তিনি মারা যান।

তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আজ বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য যে, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শর্মিলা রহমান সিঁথির পিতা প্রয়াত এমএইচ হাসান রাজা।

দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন সিঁথি। এদিকে এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব