হোম > জাতীয়

শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গতকালের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলানোর জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়ছে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, গতকাল রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করেছে। নাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।

আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো একটা সমাধান হবে।

গতকাল রাতে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মরনঘাতি বা লিথেল ব্যবহার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার হয়েছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ