হোম > জাতীয়

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

স্টাফ রিপোর্টার

আগামী দুই মাস পর সাড়ে চার মিনিট গ্যাপ দিয়ে চলবে মেট্রোরেল। সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। আগে দৈনিক গড়ে ৪ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এই সংখ্যা এখন ৪ লাখের আশেপাশে রয়েছে।

ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি উল্লেখ করে ডিএমটিসিএল-এর এমডি ফারুক আহমেদ বলেন, ‘গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টাইলস পড়েছে। ফাটলের বিষয়ে জানা নেই। আপনার-আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়ে থাকে।’

সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে তিনি বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। জননিরাপত্তার জন্য দেরি করেছি। কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তো চালিয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটি সুইপার ট্রেন চালাই সবকিছু চেক করার জন্য। কিন্তু সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুটি সুইপার চালিয়েছি, যার কারণে দেরি হয়েছে।

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের