হোম > জাতীয়

বাংলাদেশি রোগীদের জন্য বিভিন্ন সুযোগের কথা জানাল ভারতের পিআইএমএস

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি রোগী, চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও নার্সদের জন্য কম খরচে চিকিৎসাসেবা, ট্রেনিং ও আবাসনসহ নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ থেকে এ ঘোষণা দেয় হাসপাতালটির পক্ষ থেকে আসা প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন হাসপাতালটির দুজন বিভাগীয় প্রধান ও মার্কেটিং টিম।

হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণোই বলেন, আমাদের বাংলাদেশি ভাইদের জন্য রাজস্থানের উদায়পুরে অবস্থিত আমাদের হাসপাতালে থাকবে দোভাষীর ব্যবস্থা। যারা রোগীর ও সাথে থাকা স্বজনদের সাথে কথা বলে রোগীর সমস্যা ও প্রয়োজনীয়তা চিকিৎসকদের সাথে বলবে। চিকিৎসা ব্যয় অন্য যেকোন প্রতিষ্ঠানের চেয়ে কম এবং উন্নত চিকিৎসা থাকবে।

আবাসন ব্যয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যারা তুলনামূলকভাবে অসচ্ছল, আবাসন ব্যয় কমানোর জন্য তাদের বিশেষভাবে আমাদের হোস্টেলে খুবই কম খরচে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে আশপাশের হোটেলগুলোর সঙ্গে চুক্তি করা আছে, বাংলাদেশ থেকে আসা রোগীর স্বজনদের ছাড় দেওয়া হবে।

সেইসঙ্গে বাংলাদেশি চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও নার্সদের জন্য ফেলোশিপের ব্যবস্থা রয়েছে বলে জানান ডা. কামাল। তিনি বলেন, আমরা সেবার উদ্দেশে এসেছি। আমাদের সেবা করাই লক্ষ্য। এসময় বাংলাদেশিদের জন্যে চাকরির সুযোগ থাকবে বলেও জানানো হয়।

জিডাবলইউএস মেডিকেল ট্যুরিজম সার্ভিসের স্বত্বাধিকারী অনিতা রায়ের সঞ্চালনায় মিট দ্য প্রেসে আরো উপস্থিত ছিলেন অনকোলজি বিভাগের পরিচালক ডা. কুরেশ বাম্বোরা, ডা. গোয়াল ও প্রশান্ত সনি প্রমুখ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা