হোম > জাতীয়

জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার সদস্য হলেন বজলুর রহমান

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার জন্য ওয়ার্কিং গ্রুপের সদস্য হয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি)' চিফ এক্সিকিউটিভ অফিসার এ এইচ এম বজলুর রহমান।

আগামী ১৬–১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের একটি উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নেতারা WSIS এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করবে। ওই বৈঠকে অংশ নেবেন তিনি।

এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (APrIGF) এর WSIS+20 পর্যালোচনা গ্রুপের সদস্য হওয়ায় বজলুর রহমানের জন্য আঞ্চলিক ডিজিটাল শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক এবং ভবিষ্যৎমুখী উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

যদিও ২০০০ সাল থেকে তিনি WSIS প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে একটি ন্যায়সংগত ডিজিটাল ভবিষ্যৎ গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

এবার জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার সদস্য হওয়ায় ডিজিটাল রূপান্তর, মানবকেন্দ্রিক উদ্ভাবন ও বর্তমান যুগের জটিল ডিজিটাল পরিবেশে সম্মিলিত চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় একটি অগ্রগতিশীল আঞ্চলিক অবস্থান গঠনে অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের