হোম > জাতীয়

দাখিলে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

স্টাফ রিপোর্টার

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে জরিমানাসহ এই কার্যক্রম চলবে আগামী ৪ থেকে ২৮ জুন পর্যন্ত এবং তথ্য এন্ট্রি করা যাবে ৩০ জুন পর্যন্ত।

বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের অধিভুক্ত সকল মাদরাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং তথ্য ফরম পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হল।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে) ৪ থেকে ২৮ জুন পর্যন্ত। তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ জুন পর্যন্ত।

এর আগে গত মঙ্গলবার বোর্ডের অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মাদ্রাসা পর্যায়ের ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (ই-সিফ) পদ্ধতিতে ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোন কারণে বাদ পড়েছে, তাদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হল।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের সাহায্যে বিলম্ব ফি পরিশোধ এবং ই-সিফ পূরণ করা যাবে।

নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন সচল হবে। এছাড়াও শিক্ষার্থীদের তথ্য ই-সিফ এ এন্ট্রির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বর্ধিত সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। শিক্ষার্থীর পূর্বে এন্ট্রিকৃত তথ্য এডিট বা ডিলিট (পরিবর্তন বা মুছে ফেলা) করার সুযোগ থাকবে না।

শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১-৬১১৯৩৬০ যোগাযোগ করতে হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ও সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তার পোস্টিং

ঈদের সময় প্রতিদিন গড়ে দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব কী ও কী সুবিধা পান?

এবতেদায়ী শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা, রোববার থেকে আমরণ অনশন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত বাড়ল?

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার