হোম > জাতীয়

বিভিন্ন জেলায় সেবামূলক কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

শিক্ষা,খাদ্য অধিদপ্তর, হাসপাতাল, পৌরসভাসহ বিভিন্ন সহকারী অফিসে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক ৪টি এনফোর্সমেন্ট ইউনিট গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল: বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা করে। এ সময় দুদক ছদ্মবেশে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণসহ তথ্য সংগ্রহ করা হয়। সেবাগ্রহিতাদের সাথে কথা বলা হয়। অভিযানকালে হাসপাতালের অনুমোদিত ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাবার সরবরাহে অনিয়ম এবং প্রতিদিনের খাবারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ খাবার সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়াও আউটসোর্সিং কর্মচারীরা হাসপাতালের ক্যান্টিন থেকে খাবার চুরির ঘটনারও প্রাথমিক প্রমাণ পায় দুদক। এ ছাড়া এক্স-রে মেশিনের ফ্লিম না থাকার অজুহাতে বেসরকারী ক্লিনিকে রেফার, এ্যাম্বুলেন্স ভাড়ার তথ্যের অসঙ্গতিসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পায়।

কক্সবাজার: পৌরসভায় নিম্নমানের সড়ক বাতি ও নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে৷ এ সময় কক্সবাজার পৌরসভা ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে সরেজমিনে পরিদর্শন করা হয়। সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন সংক্রান্ত টেন্ডার, বাজেট বরাদ্দ ও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরবর্তীতে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরার বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

শিক্ষা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশ সফরের অতিরিক্ত বিলের টাকা উত্তোলনপূর্বক রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগের দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। এই বিষয়ে দুদকের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়।

রাজশাহী: খাদ্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে রাজশাহী বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে বস্তা সরবরাহে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক রাজশাহী হতে আমনুরা এলএসডি ও নাচোল এলএসডিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা করে। অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে কথা বলে। পরবর্তীতে সরেজমিনে ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত খালি বস্তা পরিমাপ গ্রহণপূর্বক সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ