হোম > জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে ৯-১৪ ফেব্রুয়ারি জাপানের পর্যবেক্ষক দল থাকবে

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে সহায়তার অংশ হিসেবে পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস।

জাপান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, জাপান সরকার একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে বাংলাদেশে। ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে সহায়তার অংশ হিসেবে পর্যবেক্ষণে থাকবে। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।

নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের প্রাক্তন রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো। তার নেতৃত্বে এই দলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রতিনিধিরা এবং একজন বহিরাগত নির্বাচন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন।

বিবৃতিতে বলা হয়, মিশনটি শুধু ভোটগ্রহণই নয়, ভোট গণনা প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। পাশাপাশি নির্বাচনি পরিবেশ, প্রশাসনিক প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতির দিকেও তাদের নজরে থাকবে। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন-সংক্রান্ত অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে মতবিনিময় করবে জাপানের পর্যবেক্ষক দল।

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গেও মতামত ও তথ্য বিনিময় করবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে জাপান দূতাবাস।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে। জাপান সরকার মনে করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়, জাপানের দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবেই বাংলাদেশের গণতন্ত্র সুসংহতকরণে এ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হচ্ছে। তাদের এই উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাপান সরকার আশা করছে।

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল