হোম > জাতীয়

গণপূর্তমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজনির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সেই লক্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এএস

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

বিদ্যুৎ বিল বিতরণকারীকে ধাওয়া দিল নারী, ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

এসএসসির ফল প্রকাশের পর ১০ মৃত্যু, শিক্ষার্থীদের জন্য ৮ দফা সুপারিশ

আ.লীগ সম্পৃক্ততা, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

আগামী দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতিই বদলে দেব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন