হোম > জাতীয়

প্রতি জেলায় আলিয়া মাদ্রাসা সরকারিকরণের দাবি সংসদে

জামায়াত এমপি গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

দেশের প্রতিটি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। বুধবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এ দাবি জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমানে মাত্র তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে। অথচ এ মুহূর্তে বাংলাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০৮, সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ৬৩ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬২৮। অথচ সরকারি মাদ্রাসা রয়েছে শুধুমাত্র ঢাকা আলিয়া, সিলেট ও বগুড়ায়।

গোলাম রসুল আরও বলেন, দেশে বর্তমানে মাদ্রাসার সংখ্যা প্রায় ৯ হাজার ৩০০। কামিল, ফাজিল ও আলিম পর্যায়ে প্রায় ২৮ লাখ শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় অধ্যায়ন করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। অনেক ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি।

তিনি বলেন, আধুনিক শিক্ষার ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা পিছিয়ে নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। দেশের শিক্ষাক্ষেত্রে আলিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সংসদের অনেক সদস্য আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি নিজেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গোলাম রসুল বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণ করা হলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও সুযোগ-সুবিধা পাবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা