হোম > জাতীয়

তারেক রহমানের বিশেষ নিরাপত্তা প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি নিরাপত্তা চান তাহলে দেয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তারেক রহমানের নিরাপত্তা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

ফোনে আড়িপাতা প্রসঙ্গে তিনি বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না।

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী