হোম > জাতীয়

ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

ঢাবি সংবাদদাতা

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকাল থেকে ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। জামাতে শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা কামনা করা হয়।

সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা দেন ইমাম। খুতবা শেষে মোনাজাত করা হয়। ঈদের প্রথম জামাতের মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এসময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করেন। পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এদিকে সকাল সাড়ে সাতটায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. মুহাম্মদ।

এমবি

‘সনাতন ধর্মাবলম্বীরা বলতেন, মায়ের কোলে সন্তান যেমন থাকে সাঈদীর কাছে সেভাবেই আছি’

সরকার চাইলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ

বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে ঐক্য অপরিহার্য

আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’

নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান