হোম > জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানাল দুই দেশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন ও চীনা দূতাবাস।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

বার্তায় আরো বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।

চীনা দূতাবাস আশা প্রকাশ করে, দুদেশের পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরো বেশি সুফল লাভ করবে।

অন্যদিকে ব্রিটিশ হাইক‌মিশন ব‌লে‌ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বিরোধী দলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি, আশা মামুনুলের

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কর্নেল অলির অভিনন্দন

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি