হোম > জাতীয়

২০২৬ সালে সরকারি ছুটি কত দিন, যা জানা গেলো

আতিকুর রহমান নগরী

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এবার ছুটি কমেছে। মোট ছুটি ২৮টি। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৭ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসসচিব জানান, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি ছিল।

গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল।

সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি ছিল। ২০২৬ সালের সরকারি ছুটি হবে ২৮ দিন।

এর মধ্যে ছুটির সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) পড়েছে ৯ দিন। সুতরং মূল ছুটি হবে ১৭ দিন।

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

হামের প্রাদুর্ভাব বাড়ছে: ১৮ দিনে হাসপাতালে ৩৭০৯ শিশু, মৃত্যু ১৩

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ, সংসদে জানালেন আইনমন্ত্রী

ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

নারী এমপিদের নিয়ে কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে আগ্রহী ব্রিটিশ কাউন্সিল

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

আইনি ভিত্তি পাচ্ছে না গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরো ১ লাখ টন তেল