হোম > জাতীয়

ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ

১৭-২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করছে। ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও বিগত সরকারের আমলে করা অসম চুক্তিগুলো পর্যালোচনা হবে ওই বৈঠক। তিনি বলেন, বৈঠকে এবার আমরা কোনো ছাড় দিবো না। আমাদের কথার টোনই হবে ভিন্ন। কারণ ভারত বেআইনিভাবে এসব করছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে, তবে একতরফা ছাড় দিয়ে নয়।

সীমান্তে চলমান অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, ১৫০ গজের মধ্যে স্থাপনা না করা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা, ত্রিপুরা থেকে আসা শিল্পের বর্জ্য বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই। এ সম্পর্ক তৈরি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।

সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না।

দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ