হোম > জাতীয়

বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবনবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে সরাসরি ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬২ আসনের প্রথম একটি ফ্লাইট। রাত ৮টায় ঢাকা-করাচি প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, টানা তিন ঘণ্টা আকাশে ওড়ার পর করাচিতে নামবে বিমানের উদ্বোধনী ফ্লাইট।

বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর এটি পুনরায় বিবেচনা করা হতে পারে। নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলতে হবে। করাচি বিমানবন্দরে বিমানকে আলাদা একটি স্লট দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিমান ওড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা নিয়মাবলি। কর্মকর্তাদের মতে, এই সরাসরি ফ্লাইট উভয় দেশের জন্য সফলতা হয়ে আনবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে