হোম > জাতীয়

একটি শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ রিপোর্টার

একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হবে—মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষে সার্চ কমিটি গঠন করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের জন্য অতিরিক্ত মঞ্জুরি দাবি সংসদে তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্চ কমিটি আগের আইনেও ছিল। অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে। ওখানেও সার্চ কমিটি আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য সার্চ কমিটি গঠনের জন্য, যেই কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছিল, দয়া করে কালকে প্রধান বিচারপতি অনেকদিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন বহুদিন গড়িয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়ত আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল। চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে। দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে। কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছেন। এখন সার্চ কমিটি গঠিত হবে। দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে। দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন বিল সংসদে পাস হলে তখন আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে।

রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এজন্য সব দোষ তার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন শক্তিশালী দুদক গঠন করা হবে বলে দুদক অধ্যাদেশ গ্রহণ করা হয়নি। এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এএস

পে-স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ফারুক মেহেদী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতীয় ভিসা নিয়ে নতুন নির্দেশনা