হোম > জাতীয়

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইফতেখার মাহমুদ (৩৬) ও তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের সাজাপ্রাপ্ত দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল হাজতি-২৯৬৯২/২৬।

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে গত ১৯ সেপ্টেম্বর তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানকার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন থেকে গত বৃহস্পতিবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

তিনি মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে ইফতেখার।

অপরদিকে, একই রাত সাড়ে ১১টার দিকে মো. তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামের কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানিয়েছে, তিনি দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল কয়েদি-৪৫৬৫/এ। তিনি মিরপুরের দারুস সালাম থানার বাঘবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে।

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

নবায়ন নয়, গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ

বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, কোন গ্রেডে কত

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়ল

এসআরবি সদস্যদের পুনর্নির্ধারিত ভাতা কার্যকর হবে ১ জানুয়ারি

পল্টন থেকে নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান