হোম > জাতীয়

আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশারফ দম্পতির বিপুল অবৈধ সম্পদ

দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দুদক জানায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, মোশারফের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকা সম্পদের কথা উল্লেখ করেন। আয় ও ব্যয় মিলিয়ে মোট ৫ কোটি ৭১ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। অন্যদিকে তার বৈধ আয় পাওয়া ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। তাই তার নামে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক আরও জানায়, মোশারফের স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার মোট সম্পদ ও ব্যয় দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা। যার মধ্যে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকা আয়বহির্ভূত। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ইসরাইলের হামলায় নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

দ্বিতীয় দিনে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন যে ৭৩ নারী

কুকুর-কুমির ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী

কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কত জন?

সুস্থ বিনোদন চর্চা জোরদারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

মঞ্চ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

বগুড়া ও শেরপুরে ১১ শতাংশ কেন্দ্রে প্রক্সি ভোটের ইঙ্গিত পেয়েছে এএফইডি

৪ সিটিতে হামের টিকা শুরু রোববার

গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছেন