হোম > জাতীয়

২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২ হাজার ২২৯ কোটি ১৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লক্ষ টাকা ।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি।

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের; ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু; শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় অনুমোদিত ৮টি প্রকল্প হলো:

পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)” প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ)” প্রকল্প।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন” প্রকল্প ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২”প্রকল্প।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মান (২য় পর্যায়) (১ম সংশোধন)” প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প (১) “মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)” প্রকল্প (২) দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)” প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত” প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।

সেগুলো হলো: (১) বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প (২) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত) প্রকল্প (৩) নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ; (৪) ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেল এর অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প (৫) Accelerating Action to End Child Marrage in Bangladesh (Phase-II) প্রকল্প (৬) পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প।

বিনা জামানতে নতুন উদ্যোক্তাদের ঋণ ১০ লাখ টাকা

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বক্তব্যের ব্যাখ্যা দিল টিআইবি

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে সম্প্রচারের উদ্যোগ

বিটিভিতে বিশ্বকাপ : স্বত্ব বিক্রি করে উঠেছে পুরো অর্থ

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা যে শর্তে নির্বাচনে অংশ নিতে পারবেন

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত হত্যা ইস্যুতে দুই বাহিনীর মধ্যে উত্তাপ