হোম > জাতীয়

পাসপোর্ট ‘ব্লক ও রিজেক্টে’ দিশাহারা সিঙ্গাপুর ফেরত প্রবাসীরা

স্পোর্টস রিপোর্টার

পাসপোর্ট ব্লক ও রিজেক্টের কারণে দিশাহারা ও নিঃস্ব হয়ে যাচ্ছেন সিঙ্গাপুর ফেরত প্রবাসীরা। এতে করে সিঙ্গাপুরে শ্রমবাজার হারাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী সিঙ্গাপুর ফেরত প্রবাসী আয়োজিত মানববন্ধনে এ কথা জানানো হয়।

তারা বলেন, কোনো এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরে যাওয়ার পরে কোম্পানির মালিক সেইফটি কোর্স নামে একটি কোর্স করার জন্য তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়। প্রশিক্ষণ শেষে কর্তৃপক্ষ আমাদের সার্টিফিকেট দেওয়ার পর আমরা যখন অন্যত্র জমা দেই তখন দেখা যায় সেই সার্টিফিকেট জাল এবং ভুয়া। সঙ্গে সঙ্গে পাসপোর্ট ব্লক করে আমাদের দেশে পাঠিয়ে দেয়।

ভুক্তভোগী সিঙ্গাপুর ফেরত প্রবাসীদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা জানি সিঙ্গাপুর একটি দুর্নীতিমুক্ত দেশ। তাই আমরা এত কিছু না বুঝে কোম্পানির কথায় তা করি। কিন্তু আমরা যে ধোঁকার শিকার হব তা কল্পনায়ও নেই আমাদের।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেন সমস্যা সমাধান করে আমাদের আবার নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। তা না হলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই আমাদের।’

ভুক্তভোগী নাসিম আহমদ বলেন, ‘কোম্পানির ধোঁকায় পড়ে আমরা আজ নিঃস্ব। আমাদের দেশের সরকার যদি এ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে ভালো একটি সমাধান হবে বলে জানান তিনি।’ আরও বক্তব্য রাখেন, আলমগীর আহসান, রবিউল ইসলাম প্রমুখ।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের