হোম > জাতীয়

সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিনেই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। এ ছাড়া জোটসংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না।

এদিকে আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। এ ক্ষেত্রে কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। সোমবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে প্রায় ২৫০০ মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং অফিসাররা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। ৩০০ আসনে বৈধ প্রার্থী থাকেন এক হাজার ৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ