হোম > জাতীয়

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

স্টাফ রিপোর্টার

স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করেছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হবে। চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত এ চিকিৎসকের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কর্মসূচিতে অংশ নেবে।

আয়োজকেরা জানান, রাজধানীতে সীমাবদ্ধ না রেখে এই শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। শোভাযাত্রাপথে নির্ধারিত ২১টি স্থানে পথসভা করা হবে। পাশাপাশি স্তন ক্যানসার সম্পর্কে সহজ বাংলায় লেখা প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ রোগটির লক্ষণ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা পান।

শোভাযাত্রার নির্ধারিত স্পট: ঢাকা (মানিক মিয়া অ্যাভিনিউ)-শ্রীনগর-ভাঙ্গা-টেকেরহাট-রাজৈর-কালকিনি-টরকী বন্দর-গৌরনদী-বাটাজোর-শিকারপুর-উজিরপুর-বরিশাল-নলছিটি-ঝালকাঠি-দুর্গাসাগর-বানারীপাড়া-বাবুগঞ্জ-রহমতপুর-মস্তাপুর-মাদারীপুর-শরীয়তপুর-নড়িয়া।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় এবং শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পথসভা অনুষ্ঠিত হবে।

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

বৈশ্বিক ক্ষুধা সূচকে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে পাকিস্তান

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু

বাঁওড়ের উন্নয়ন ও জেলেদের জীবিকা সমৃদ্ধ করতে ৪৭ কোটি টাকার প্রকল্প

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি