হোম > জাতীয়

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সভা

স্টাফ রিপোর্টার

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান। রোববার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাসরীন জাহান।

এ সময় যাত্রীসেবার মানোন্নয়নে আচরণগত পরিবর্তনসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। পাশপাশি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন।

এছাড়া মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন নাসরীন জাহান।

উন্মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনাররা সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিতকরণ, খাস জমি দখলমুক্ত রাখা, পর্যটন এলাকায় টোব্যাকো-ফ্রি গাইডলাইন বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ব্যবস্থাপনা, বরগুনার হরিণঘাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান, আট বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীর সাংবাদিকতায় অপরিহার্য এআই, ডিআরইউতে বিশেষ কর্মশালা

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি: তথ্যমন্ত্রী

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

দু’দিনে প্রবল কালবৈশাখী ও অতি বর্ষণে ভূমিধসের সতর্কবার্তা জারি

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী