হোম > জাতীয়

নিরপেক্ষতা ভঙ্গ করলে কঠোর হবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার সানাউল্লাহ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ।

কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করেন তাহলে নির্বাচন কমিশন কঠোর হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শনিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যৌথ বাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ টাকা যাতে ব্যবহার না হতে পারে জন্য চেক পোস্ট বসানোরও ব্যবস্থা করা হবে। নির্বাচন সচ্ছ ও নিরপেক্ষ হতেই হবে।

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের

রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই দপ্তরের সচিব রদবদল

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইসিতে অষ্টম দিনে জাবি সিনেট সদস্যসহ বিএনপির ৫৪ মনোনয়নপত্র সংগ্রহ

প্রান্তিক মানুষ চায় গণমাধ্যমে তাদের অধিকারের বিষয় উঠে আসুক

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত