হোম > জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দুই কমিশনারও নিয়োগ

স্টাফ রিপোর্টার

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।

সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।

এতে আরো বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১০-এর বিধান অনুযায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে। একইভাবে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, নিয়োগের তারিখ থেকে তাদের দায়িত্ব কার্যকর হবে।

জানা গেছে, বিচারপতি আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন।

আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম অর্জন করে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান। তিনি গত ফেব্রুয়ারিতে অবসরে যান।

দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

কাঁচা মরিচ ও টমেটোর ওপর থেকে শুল্ক প্রত্যাহার

র‍্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি

বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপ, চার বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল

‘আমি মরি নাই’, নিজেকে জুলাই শহীদ হিসেবে দেখে বললেন সাংবাদিক

গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ, এ অবস্থা কতদিন

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

২৭৭ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি