হোম > জাতীয়

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীর বনানীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার ভোরে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত আরিফের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুমন মিয়া পরিবারসহ মহাখালী টিএনটি কলোনিতে বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি

প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হোক: সংসদে ফারুক

চীন-মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন জনগণের

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু