হোম > জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। এনআইডি ডাটাবেজ-এর তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতোদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায়।

তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা।

এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ২৮৭ জন

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি

শাহজালালে ৮০টি স্বর্ণের বার উদ্ধার, বিমানের দুই কর্মী আটক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান