হোম > জাতীয়

‘গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতরা দ্রুত গ্রেপ্তার হবে’

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হামলায় জড়িতরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুরসহ দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী-যুব-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে। এবং তাকে এই আল্টিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী ৩ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে, ফ্যাসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন।

তিনি আরও জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ