হোম > জাতীয়

যেসব কেন্দ্রে ভোট দেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা

স্টাফ রিপোর্টার

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের শীর্ষ নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

অপর নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ রাজধানীর উত্তরা আলোর ধারা স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন। এছাড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বেইলি রোডের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ওয়েস্ট ধানমন্ডির ইউসুফ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে