হোম > জাতীয়

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানিয়েছে, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি রশিদ শিকদার তার সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৫৩২ টাকার সম্পদের তথ্য দেখিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে পাওয়া সম্পদের পরিমাণ ৯ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। এছাড়া তার পারিবারিক ব্যয় পাওয়া গেছে ৮৯ লাখ ১৫ হাজার ১৩৪ টাকা। যেখানে তার মোট ব্যয়সহ সম্পদ দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৩৭ টাকা।
তবে, ওই সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয় পাওয়া গেছে মাত্র ৩ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৬৩১ টাকা। ফলে সম্পদ আর ব্যয়ের গড়মিলে রশিদ শিকদারের ৭ কোটি ২ লাখ ১৪ হাজার ৪০৬ টাকার কোনো বৈধ উৎস পায়নি দুদক। জ্ঞাত আয়ের বাইরে এই বিপুল সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি