হোম > জাতীয়

প্রথমবার দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু হয়েছে

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় শুরু হওয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছু সংস্কারের কাজ চলছে, ভবিষ্যতের রাষ্ট্র গঠনে এসব সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে ৩০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। এটি একটি ঐতিহাসিক অর্জন।

ড. ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ।

জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং ইতোমধ্যে জুলাই সনদ গেজেট আকারে প্রকাশের পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ৫টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী