হোম > জাতীয়

৫০ হাজার টাকার চুক্তিতে ককটেল নিক্ষেপ করে পালাতে গিয়ে ধরা

স্টাফ রিপোর্টার

৫০ হাজার টাকার বিনিময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা—তারই অংশ হিসেবে আগের দিন ঘটনাস্থল পরিদর্শন, এরপর মধ্যরাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ। কিন্তু বিস্ফোরণের পর গলি দিয়ে পালানোর আগেই পুলিশের হাতে ধরা পড়েছে রেজাউল ইসলাম (২৩)।

রাজধানীর ধানমন্ডি ১১/এ নম্বর সড়কে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ধানমন্ডি মডেল থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ২৬ মিনিটে ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই পালানোর চেষ্টা করছিল রেজাউল। পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে। ওই ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। কাজটি করলে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।

প্রস্তাবে রাজি হওয়ার পর পরিকল্পনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর রেজাউল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আসে। পরদিন দিবাগত রাতে সেখানে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে গলির দিকে যাওয়ার সময়ই পুলিশের নজরে পড়ে সে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

রেজাউলকে জিজ্ঞাসাবাদ করে ককটেল সরবরাহকারী এবং তাকে বিস্ফোরণের জন্য প্রস্তাব দেওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪৮

পলাতক সরকার যেভাবে দেশ চালিয়েছে, বিরোধীরাও সেই সূত্রে চলছে: রুমন

প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করতে চান না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি

চীনকে বিশ্বস্ত বন্ধু বললেন রাষ্ট্রপতি, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর