হোম > জাতীয়

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি

আওয়ামী লীগের ১৫ বছর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত) বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লজিস্টিককে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- মেজর জেনারেল (অব.) মুহম্মদ শামস্-উল-হুদা, মেজর জেনারেল (অব.) শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ শফিউল আজম, এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ শাফকাত আলী, নৌ বাহিনী সদরদপ্তর ঢাকার নেভাল সেক্রেটারি এবং বিমান বাহিনী সদরদপ্তর ঢাকার এয়ার সেক্রেটারি।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাসদর সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। কমিটি প্রয়োজন বোধে যেকোনো চাকরিরত কিংবা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে সদস্য হিসেবে কো-অপট করতে পারবে।

এতে আরও বলা হয়, কমিটি ভুক্তভোগী কর্মকর্তাদের আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে। কমিটি অনধিক দুই মাসের মধ্যে প্রাপ্ত প্রতিটি আবেদন পর্যালোচনা করে যথাবিহিত বিধিসম্মত সুপারিশ প্রণয়ন করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সব সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির অবসরপ্রাপ্ত সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে নির্ধারিত হারে সম্মানী পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু