হোম > জাতীয়

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: হাইকমিশনার

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না। শনিবার দুপুরে বে অব বেঙ্গল কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বাংলাদেশের সামরিক বিমানে করে তিনি ভারতে যান।’

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। ফলে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের লাশ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা

মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী