হোম > জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর সামনে একটি অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

এ মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাশাপাশি আট সদস্যবিশিষ্ট আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।

এএস

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা