হোম > জাতীয়

ট্রেনের টিকেট কালোবাজারি রোধে ২৩ টাস্কফোর্সের অভিযান

এক সপ্তাহে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

‘টিকেট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারি রোধে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব টাস্কফোর্স এক সপ্তাহে (৬-১২ অক্টোবর) বিভিন্ন রুটে চলাচল করা ট্রেনে অভিযান চালিয়ে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতীত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে সাত দিনে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা আয় করেছে টাস্কফোর্স।

অভিযানে টিকেটের ওপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিনা টিকেটের ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের আইডি দ্বারা টিকেট কিনে ভ্রমণ করা ১ হাজার ৮৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া ও জরিমানা আদায় এবং টিকেট কালোবাজারির সাথে জড়িত ৫৩টি মোবইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলে ১৩টি এবং পশ্চিমাঞ্চলে ১০টি টাস্কফোর্স কাজ করছে জানিয়ে বলা হয়েছে, নিয়মিত টিকেট চেকিংয়ের অতিরিক্ত হিসেবে টাস্কফোর্সের কার্যক্রম অব্যাহত থাকবে। টিকেটবিহীন কোনো যাত্রী শনাক্ত হলে বা একজনের টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেবে টাস্কফোর্স।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী