হোম > জাতীয়

গণতন্ত্রে উত্তরণ নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর

প্রধান নির্বাচন কমিশনার

আতিকুর রহমান নগরী

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রে উত্তরণ নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ।

সোমবার সকালে জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মুক্ত করা হবে ১৬ নভেম্বর। যারা নির্বাচনি দায়িত্বে থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন।

সিইসি বলেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়ে কাজের সমাধান করতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি প্রধান নির্বাচন কমিশনারের চেয়ার। সবার সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না।

নাসির উদ্দিন বলেন, নির্বাচনে বিশাল ভূমিকা থাকবে আনসার সদস্যদের। সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি