হোম > জাতীয়

ট্রেনের ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

ফিরতি ঈদযাত্রা

ঢাবি সংবাদদাতা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ জুনের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলে চলাচলের ট্রেনগুলোর টিকিট।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন এবং ১২ জুনের টিকিট বিক্রি হয়েছে গতকাল ২ জুন। আগামীকাল বুধবার বিক্রি হবে ১৪ জুনের টিকিট এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে আগামী ৫ জুন।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ