হোম > জাতীয়

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’-এর প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে তাকে ‘সম্মাননা স্মারক ২০২৫’ শীর্ষক এই সম্মান জানায় ধানমন্ডি সোসাইটি।

‘শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে ধানমন্ডি ৪ এর খেলার মাঠে দু’দিনের (১৫ ও ১৬ ডিসেম্বর) ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানের গর্বিত মাতা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে ‘সুরভি’র যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সংগঠন অগণিত শিশু-কিশোরের জীবন উজ্জ্বল করেছে। ঝরাপাতার মতো পরিণতি না হয়ে তারা প্রত্যেকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু কর্তৃক রচিত ‘ঝরাপাতা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি উল্লেখযোগ্য। তার মতে, সমাজের অগণিত অবহেলিত শিশু-কিশোর যেন ঝরাপাতার মতো। এদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তার জীবনের লক্ষ্য।

‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠানে ‘সুরভি’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার ও রুবি আক্তার প্রমুখ।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা