হোম > জাতীয়

রেলের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা: শেখ মইনউদ্দিন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা দরকার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০/৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহণ করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের এ সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, সড়ক, নৌ ও রেল যোগাযোগের অবকাঠামো উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও বাংলাদেশ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির