হোম > জাতীয়

আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর প্রতিশোধমূলক ইরানের পালটা হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা সালেখের স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন সালেখ। ওইদিন সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন।

সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা সালেখের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। রোববার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

মার্কিন ভিসার শর্ত লঙ্ঘনে ভ্রমণ অযোগ্য হওয়ার সতর্কতা দূতাবাসের

রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে আলোচনায় ভারত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা